রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুভশ্রীকে কটাক্ষ থানায় রাজ

শুভশ্রীকে কটাক্ষ থানায় রাজ

শুভশ্রীকে কটাক্ষ থানায় রাজ


লিওনেল মেসির সঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবার আইনি পদক্ষেপ নিয়েছেন তার স্বামী, পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, মঙ্গলবার রাতে কলকাতার টিটাগড় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন রাজ চক্রবর্তী। অভিযোগে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শুভশ্রীকে উদ্দেশ্য করে করা মন্তব্যগুলো শুধু কটাক্ষ নয়, বরং ব্যক্তিগত ও অসম্মানজনক আক্রমণের পর্যায়ে পড়েছে।

রাজ চক্রবর্তীর অভিযোগ, শারীরিক গঠন ও সন্তানকে কেন্দ্র করে যেভাবে কুৎসা রটানো হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এসব মন্তব্যের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন এবং দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাজ চক্রবর্তী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা প্রকাশ্য স্থানে নারীদের অপমান করা হলে তিনি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। নারীদের প্রতি অসম্মানজনক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।