সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ায় মহান বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ায় মহান বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ায় মহান বিজয় দিবস উদযাপন

কুয়ালালামপুর, ১৬ ডিসেম্বর ২০২৫:
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপিত হয়েছে।

  
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিবসটির কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। এরপর হাইকমিশনের অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ’২৪-এর জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও প্রবাসী শিক্ষার্থী ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে পরিবেশিত হয় দেশাত্মবোধক সংগীত।

আলোচনা সভায় হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী তার বক্তব্যে ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ’২৪-এর জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বলেন, বিজয় দিবস আমাদের সংগ্রাম, আত্মত্যাগ ও স্বাধীনতার মর্যাদার এক অনন্য প্রতীক।

হাইকমিশনার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও জাতির বিভিন্ন সংকটময় সময়ে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি ’৭১ ও ’২৪-এর শহিদ ও বীর যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোটের মাধ্যমে অংশগ্রহণের জন্য মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তিনি। দ্রুত নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে প্রবাসীদের বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষপর্বে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের বীর শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে অতিথিবৃন্দ মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।