শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

বিজয় দিবস উপলক্ষে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত তিন যুদ্ধজাহাজ

বিজয় দিবস উপলক্ষে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত তিন যুদ্ধজাহাজ

বিজয় দিবস উপলক্ষে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত তিন যুদ্ধজাহাজ

মহান বিজয় দিবস উপলক্ষে মোংলা বন্দরে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডের তিনটি যুদ্ধজাহাজ।

কোস্টগার্ডের সদর দপ্তর (মোংলা) সংলগ্ন জেটিতে উন্মুক্ত রাখা হয়েছে বিসিজিএস কামরুজ্জামান ও বিসিজিএস তৌহিদ। একই সময় নৌবাহিনীর দ্বীগরাজ ঘাটিতে উন্মুক্ত রাখা হয়েছে বানৌজা আবু বক্কর।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত এই তিনটি জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। দুপুরে বিভিন্ন বয়স ও পেশার হাজার হাজার দর্শনার্থী জাহাজগুলো দেখতে উপস্থিত হন। এসময় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের কর্মকর্তারা দর্শনার্থীদের জাহাজের কর্মকাণ্ড ও বিভিন্ন যন্ত্রাংশের ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানান।

এছাড়া, সকল জাহাজকে বিজয় দিবস উপলক্ষে বিশেষভাবে সাজানো হয়েছে।