রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাগত ইউএনও’র নেতৃত্বে আটঘরিয়ায় বিজয় দিবস উদযাপন

নবাগত ইউএনও’র নেতৃত্বে আটঘরিয়ায় বিজয় দিবস উদযাপন

নবাগত ইউএনও’র নেতৃত্বে আটঘরিয়ায় বিজয় দিবস উদযাপন

আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আটঘরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সীমিত কর্মসূচির মধ্যে দিয়ে এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসারের ব্যবস্থাপনায় মহান বিজয় দিবস সফলভাবে পালিত হয়।

দিনের কর্মসূচির মধ্যে ছিল ভোরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পণ।

তাদের মধ্যে আছে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, আটঘরিয়া সাংবাদিক সমিতি, আটঘরিয়া প্রেসক্লাব, বিএনপি ও অঙ্গঅঙ্গ সংগঠন, এনসিপি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

এরপর দেবোত্তর শহীদ জলিল পুলিশের কবর জিয়ারত ও কালামনগর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তক অর্পণ ও আলোচনা, এ দুই স্থানে নেতৃত্ব দেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার। এরপর উপজেলা স্টেডিয়াম মাঠে অভিবাদন গ্রহণ করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার এবং নবাগত অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের প্যারেড ও কুজ-কাওয়াজ অনুষ্ঠিত হয়। এসবের আগে ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। তবে এবার তলিনামূলক অনেক কর্মসূচি অনুপস্থিত ছিল। তবে এসব কর্মসূচিতে জামায়াতের অংশগ্রহণ দৃশ্যমান হয় নাই।

সামগ্রিক অনুষ্ঠানটি নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তারের নেতৃত্বে সফলভাবে সম্পূর্ণ হলেও স্টেডিয়াম মাঠে অন্যান্যদের আসন নির্দিষ্ট থাকলেও সাংবাদিকরা বসার জায়গার অভাবে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন।