শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ফের আইনি জটিলতায় শিল্পা শেঠি

ফের আইনি জটিলতায় শিল্পা শেঠি

ফের আইনি জটিলতায় শিল্পা শেঠি


বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির সময়টা মোটেও ভালো যাচ্ছে না। একের পর এক বিতর্ক যেন পিছু ছাড়ছে না তার। এবার নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে বড় ধরনের আইনি ঝামেলার মুখে পড়েছেন এই গ্ল্যামার কন্যা। বেঙ্গালুরুতে শিল্পার মালিকানাধীন রেস্টুরেন্ট ‘বাস্তিয়ান’-এর বিরুদ্ধে সম্প্রতি এফআইআর দায়ের করেছে কর্ণাটক পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবদেন বলা হয়, গত ১১ ডিসেম্বর নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও রেস্তোরাঁটি খোলা রাখা হয়েছিল। গভীর রাত পর্যন্ত সেখানে উচ্চ শব্দে গান-বাজনা এবং নাচ-গান চলার অভিযোগ উঠেছে। আইন অমান্য করে এমন উদযাপনের খবর পাওয়ামাত্রই কঠোর অবস্থানে যায় পুলিশ।

এই ঘটনায় বেঙ্গালুরুর কিউবান পার্ক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রেস্টুরেন্টের ম্যানেজারকে তলব করা হয়েছে। তবে কেবল সময় অতিক্রম নয়, ‘বাস্তিয়ান’ নিয়ে বিতর্কের শুরু গত সপ্তাহ থেকে। বিগ বসের প্রাক্তন বিজয়ী সত্য ওই রেস্টুরেন্টে ডিনার করতে গেলে বিল পরিশোধ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে তুঘলকি কাণ্ড ঘটে।

বচসার সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে রেস্টুরেন্টে কর্তৃপক্ষ। সেই রেশ কাটতে না কাটতেই এবার পুলিশের মামলায় নতুন করে আলোচনায় এলেন শিল্পা।