মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহান বিজয় দিবস উপলক্ষে বাঘাইছড়িতে বিএনপির র‍্যালী ও শহীদদের প্রতি শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে বাঘাইছড়িতে বিএনপির র‍্যালী ও শহীদদের প্রতি শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে বাঘাইছড়িতে বিএনপির র‍্যালী ও শহীদদের প্রতি শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে চৌমুহনী দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের শেষ সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

‎উক্ত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ নিজাম উদ্দিন (বাবু)।

‎এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলমের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাঁজা।

‎এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা ও বিজয় আমাদের অহংকার। দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপি সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলেও তারা মন্তব্য করেন।

‎অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।