শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশপ্রেমের বার্তা নিয়ে বিজয় দিবসে মৌটুসী

দেশপ্রেমের বার্তা নিয়ে বিজয় দিবসে মৌটুসী

দেশপ্রেমের বার্তা নিয়ে বিজয় দিবসে মৌটুসী

 বিজয় দিবসে নতুন বিজ্ঞাপন নিয়ে হাজির গুণী অভিনয়শিল্পী মৌটুসী বিশ্বাস। কয়েক মাস আগে তিনি হাজির হয়েছিলেন কিশোরীদের বিকাশের বার্তা নিয়ে একটি বিজ্ঞাপনচিত্রে। আর এবার তার বিজ্ঞাপনের বিষয়বস্তু দেশপ্রেম।একটি স্টিল কোম্পানির এই বিজ্ঞাপনে দেশপ্রেমকে একেবারেই ভিন্ন আঙ্গিকে তুলে ধরেছেন নির্মাতা মাহাথির স্পন্দন। সাড়ে ৪ মিনিট দৈর্ঘ্যরে এই বিজ্ঞাপনে মৌটুসীকে দেখা যাচ্ছে একজন সহকারী প্রধান শিক্ষিকা আয়েশা শারমিনের চরিত্রে। শিক্ষার্থীদের মধ্যে নিয়মানুবর্তিতার অভাব দেখে যিনি খুবই হতাশ। মনকষ্টে ভুগতে থাকেন নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন কি না, এমন সন্দেহে।


‘প্রত্যেকে যদি তার নিজের কাজটি নিজের দায়িত্বে সুষ্ঠুভাবে পালন করে তবেই হবে দেশের উন্নয়ন, আর এর থেকে বড় দেশপ্রেম আর কী হতে পারে?’ এমন বার্তাই পৌঁছে দিয়েছেন মৌটুসী বিশ্বাস।