বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভিত্তিমূল্যে চার বছর পর মুম্বাইয়ে ডি কক

ভিত্তিমূল্যে চার বছর পর মুম্বাইয়ে ডি কক

ভিত্তিমূল্যে চার বছর পর মুম্বাইয়ে ডি কক

চার বছর পর কুইন্টন ডি কককে নিজেদের ডেরায় ভেড়ালো মুম্বাই ইন্ডিয়ান্স। প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটারকে দলে টানতে কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি ফ্র্যাঞ্চাইজিটিকে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে বসেছে আইপিএলের ১৯তম আসরের মিনি নিলাম। যেখানে ডি ককের নাম ঘোষণার পর মুম্বাই ছাড়া কেউ আগ্রহ দেখায়নি। তাতে মাত্র এক কোটি রুপি ভিত্তিমূল্যেই তাকে পেয়ে যায় পাঁচ বারের চ্যাম্পিয়নরা।


গত আসরের নিলামেও ডি কক ৩ কোটি ৬০ লাখ রুপি মূল্য পেয়েছিল। তাকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এর আগে ২০২২ সালে ৬ কোটি ৭৫ লাখ রুপিতে প্রোটিয়া ব্যাটারকে দলে ভিড়িয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এরপর টানা তিন মৌসুম ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেন তিনি।