সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জরুরি অবতরণকালে মেক্সিকোতে বিমান বিধ্বস্ত, তিনজন ছাড়া সব আরোহী নিহত

জরুরি অবতরণকালে মেক্সিকোতে বিমান বিধ্বস্ত, তিনজন ছাড়া সব আরোহী নিহত

জরুরি অবতরণকালে মেক্সিকোতে বিমান বিধ্বস্ত, তিনজন ছাড়া সব আরোহী নিহত

মেক্সিকোর কেন্দ্রীয় এলাকায় জরুরি অবতরণের চেষ্টা করার সময় একটি প্রাইভেট জেট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আকাপুলকো থেকে উড্ডয়ন করা ওই বিমানে ছিলেন আটজন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য।

বিমানটি কাছের ফুটবল মাঠে অবতরণের চেষ্টা করছিল, কিন্তু একটি ব্যবসায়িক স্থাপনার ধাতব ছাদে আঘাত করলে বড় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

মেক্সিকো স্টেট সিভিল প্রোটেকশন সমন্বয়ক অ্যাড্রিয়ান হার্নান্দেজ জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটেছে সান মাতেও এটেনকোতে, যা টোলুকা বিমানবন্দর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এবং মেক্সিকো সিটির পশ্চিমে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত একটি শিল্প এলাকা। দুর্ঘটনায় সাতজনের দেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম এখনও চলছে।

আগুনের কারণে আশেপাশের ভবন থেকে প্রায় ১৩০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও তদন্তাধীন রয়েছে এবং জরুরি সেবা ও তদন্তকারী দল ঘটনাস্থলে কাজ চালাচ্ছে।