শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

সংসার আগলে রেখেছে কারিনা: সাইফ

সংসার আগলে রেখেছে কারিনা: সাইফ

সংসার আগলে রেখেছে কারিনা: সাইফ

২০১২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন বলিউডের অন্যতম চর্চিত দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর। পার হয়েছে ১৩ বছর, সাইফ-কারিনা এখন দুই সন্তানের জনক-জননী। সাইফের আগের ঘরেও রয়েছে দুই সন্তান, সারা আর ইব্রাহীম। কারিনার সঙ্গে তাদের বোঝাপড়া দারুণ। বলা যায়, জীবনের অন্যতম সেরা সময় পার করছেন সাইফ আলি খান।

তবে আজ যে সম্পর্ক এত গভীর ও মজবুত, শুরুর দিনগুলো কিন্তু মোটেও অতটা মসৃণ ছিল না। সম্প্রতি সাইফ নিজেই স্বীকার করেছেন, সম্পর্কের শুরুর দিকে কারিনাকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগতেন তিনি। ঘটনার সূত্রপাত ২০০৮ সালে ‘টশন’ ছবির শুটিং সেটে। শাহিদ কাপুরের সঙ্গে দীর্ঘ প্রেমের পাট চুকিয়ে তখন একলা ছিলেন কারিনা। সেই ছবির সেটেই কারিনাকে প্রেমের প্রস্তাব দেন সাইফ। তবে প্রেমের জোয়ারে ভাসলেও মনের কোণে ছিল অজানা এক ভয়।

সাইফ আলি খানের মতে, সম্পর্কের শুরুর দিকে আবেগ এতটাই বেশি থাকে যে বাস্তবকে অনেক সময় উপেক্ষা করতে হয়। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমি আসলে খুব একটা সহজ মানুষ নই। এর আগে আমি এমন সব নারীদের সাথে মিশেছি যাদের সিনেমার জগতের সাথে কোনো যোগসূত্র ছিল না।’

‘ফলে কারিনা যখন আমার জীবনে এল, তখন আমি নিজেকে সামলাতে পারছিলাম না। ওর সাথে কাজ করা অন্য নায়কদের আমি নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছিলাম।’

সাইফের কথায়, ‘কারিনা আমাদের সংসারটাকে আগলে রেখেছে। ও যেমন সৃজনশীল একজন অভিনেত্রী, ঠিক তেমনি একজন অসাধারণ মা এবং স্ত্রী। ওর মতো ভালো মনের মানুষ আমি খুব কম দেখেছি।’

বর্তমানে দুই সন্তান তৈমুর ও জেহকে নিয়ে সুখের সংসার তাদের। সাইফ মনে করেন, কারিনার উপস্থিতিতেই তাদের বাড়ি আজ আক্ষরিক অর্থেই ‘ঘর’ হয়ে উঠেছে। অতীতের সেই নিরাপত্তাহীনতা কাটিয়ে আজ তারা একে অপরের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছেন।