মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আখাউড়ায় আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার

আখাউড়ায় আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার

আখাউড়ায় আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন যুবলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে, গত সোমবার রাতভর উপজেলার বিভিন্ন জায়গায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে উপজেলার নোয়াপাড়া এলাকার ইসমাইল ভূইয়া (৪৫) ও রাব্বী খান (২৬), নয়াদিলের নান্নু মিয়া (৫১), দূর্গাপুর মধ্যপাড়ার বাহাউদ্দিন বাবুল (৫২) এবং ধর্মনগর গ্রামের মামুন চৌধুরী (৪০)কে গ্রেফতার করে পুলিশ। 

আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।