শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

মেয়ে পালিয়ে বিয়ে করায় ছেলের মাকে হত্যা

মেয়ে পালিয়ে বিয়ে করায় ছেলের মাকে হত্যা

মেয়ে পালিয়ে বিয়ে করায় ছেলের মাকে হত্যা

হ্মণবাড়িয়ায় মেয়ে পালিয়ে বিয়ে করার জেরে ছেলের মা দিপালী রাণী দাস (৫৫) মেয়ের ভাইয়ের ইটের আঘাতে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দিপালী ওই এলাকার মৃত শৈলেন চন্দ্র দাসের স্ত্রী।

নিহত দিপালীর মেয়ে ইতি দাস জানান, প্রায় তিন মাস আগে তার ভাই সবুজ চন্দ্র দাস পাশের বাড়ির সুকেশ চন্দ্র দাসের মেয়ে সুইটি রাণী দাসকে পালিয়ে বিয়ে করেন। এ বিয়ে মেয়ের পরিবারের লোকজন মেনে না নেওয়ায় বিয়ের পর থেকেই তাদের পরিবারকে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছিল। নিরাপত্তাহীনতার কারণে তারা একপর্যায়ে বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে আশ্রয় নেন। সম্প্রতি বাড়িতে ফিরে এলে পুনরায় কনে বাড়ির লোকজন হামলা ও ভয়ভীতি দেখানো শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ সকালে স্থানীয় বাজারে  সবুজ চন্দ্র দাসের পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। দুপুরে ঘটনাটির প্রতিবাদ জানাতে গেলে প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সবুজের শ্যালক নিলয় চন্দ্র দাস ইট দিয়ে দিপালীর মাথায় ও মুখে আঘাত করেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ছেলের শ্বশুরবাড়ির তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহত দিপালীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।