রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হলুদের সাজে কেয়া পায়েল

হলুদের সাজে কেয়া পায়েল

হলুদের সাজে কেয়া পায়েল

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল। খুব অল্প সময়ের মধ্যেই তিনি তার সাবলীল অভিনয় এবং গ্ল্যামার দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তার উপস্থিতি চোখে পড়ার মতো।

সম্প্রতি এই অভিনেত্রী তার বন্ধু-বান্ধবীদের সঙ্গে তোলা গায়ে হলুদের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের জন্য শেয়ার করেছেন। শেয়ার করা ছবিতে দেখা যায়, কেয়া পায়েল বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলেন। হলুদ সন্ধ্যার খোশ মেজাজে কেয়া পায়েলকে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দী হতে দেখা গেছে। কেয়া পায়েল বন্ধু-বান্ধবীদের সঙ্গে পোশাকের রঙে মিলিয়ে শাড়ি পরেছিলেন। বন্ধুদের সঙ্গে তোলা গ্রুপ ছবিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বন্ধুর গায়ে হলুদে।’

এদিকে কমেন্ট বক্সে শুরু হয়েছে অন্য আলোচনা। নেটিজেনরা এখন একটাই প্রশ্ন জানতে চাইছেন- কেয়া পায়েলের বিয়ে কবে? একজন অনুরাগী কমেন্ট বক্সে সরাসরি লিখেছেন, ‘তা ঠিক আছে কিন্তু পায়েলের কবে?’ আরেকজন জানতে চেয়েছেন, ‘বন্ধুর হলুদে গেছেন, আপনার বিয়ে কখন হবে?’