রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বলিউডে টিকে থাকতে হলে ব্যক্তিত্ব থাকা জরুরি: মাধুরী

বলিউডে টিকে থাকতে হলে ব্যক্তিত্ব থাকা জরুরি: মাধুরী

বলিউডে টিকে থাকতে হলে ব্যক্তিত্ব থাকা জরুরি: মাধুরী


নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড তারকা মাধুরী দীক্ষিত ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। তবে দীর্ঘ ও সফল এই যাত্রাপথে একটি ঘটনা আজও তাকে তাড়া করে ফেরে। ফিরোজ খান পরিচালিত ১৯৮৮ সালের চলচ্চিত্র দয়াবান-এ অভিনেতা বিনোদ খান্নার সঙ্গে অভিনীত একটি অন্তরঙ্গ দৃশ্যকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে অস্বস্তিকর অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সম্প্রতি ‘রেডিও নেশা’কে দেওয়া এক সাক্ষাৎকারে মাধুরী ওই সিনেমার বহুল আলোচিত গান ‘আজ ফির তুমপে পেয়ার আয়া হ্যায়’-এর শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, তখন তিনি বলিউডে নতুন এবং নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছিলেন। বিপরীতে বিনোদ খান্না ছিলেন ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত তারকা।

মাধুরীর ভাষ্যে, ওই দৃশ্যের শুটিংয়ের পর তিনি প্রচণ্ড অস্বস্তি ও লজ্জায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘সবকিছুই ছিল শেখার প্রক্রিয়ার অংশ। কিন্তু ওই দৃশ্যটি করার পর আমার মনে হয়েছিল, এমন কিছু আমার করা উচিত হয়নি। তখনই সিদ্ধান্ত নিই, ভবিষ্যতে আর কখনো এ ধরনের দৃশ্যে অভিনয় করব না।’