রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্তরঙ্গ সেই দৃশ্যের বর্ণনা দিয়ে যা বললেন মাধুরী

অন্তরঙ্গ সেই দৃশ্যের বর্ণনা দিয়ে যা বললেন মাধুরী

অন্তরঙ্গ সেই দৃশ্যের বর্ণনা দিয়ে যা বললেন মাধুরী


বলিউড কুইন মাধুরী দীক্ষিত। ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। তবে সাফল্যের এই আলোকোজ্জ্বল ক্যারিয়ারেও একটি কালচে দাগ হয়ে আছে ফিরোজ খান পরিচালিত ‘দয়াবান’ সিনেমার সেই একটি দৃশ্য। অভিনেতা বিনোদ খান্নার সঙ্গে সেই সাহসী ও অন্তরঙ্গ দৃশ্যটি নিয়ে দীর্ঘ বছর পর মুখ খুললেন এই ধক ধক গার্ল।

১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দয়াবান’ সিনেমার ‘আজ ফির তুমপে পেয়ার আয়া হ্যায়’ গানটি আজও দর্শকদের হৃদয়ে গেঁথে আছে। তবে সেই গানের শুটিং মাধুরীর জন্য ছিল এক দুঃসহ অভিজ্ঞতা। সম্প্রতি ‘রেডিও নেশা’র এক সাক্ষাৎকারে পুরনো সেই স্মৃতি রোমন্থন করে মাধুরী জানান, তখন তিনি ইন্ডাস্ট্রিতে নতুন, নিজের অবস্থান তৈরির চেষ্টা করছিলেন। অন্যদিকে বিনোদ খান্না ছিলেন প্রতিষ্ঠিত মহাতারকা।

অন্তরঙ্গ সেই দৃশ্যের বর্ণনা দিয়ে মাধুরী বলেন, ‘সবকিছুই আসলে একটা শেখার প্রক্রিয়া। আমি সেই দৃশ্যটি করার পর ভীষণ লজ্জা পেয়েছিলাম এবং অস্বস্তিতে পড়েছিলাম। তখনই মনে হয়েছিল, এমন দৃশ্য আমার করা উচিত হয়নি। সেই অভিজ্ঞতা থেকেই আমি নিজের জন্য একটি সীমারেখা টেনে দিই এবং সিদ্ধান্ত নিই যে ভবিষ্যতে আর কখনো এমন দৃশ্যে অভিনয় করব না।’

সেই দৃশ্যের শুটিং চলাকালীন বিনোদ খান্না এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে, পরিচালক ‘কাট’ বলার পরেও তিনি থামেননি। এমনকি মাধুরীর ঠোঁটে কামড় বসিয়ে দিয়েছিলেন তিনি, যার ফলে রক্তপাতও হয়েছিল। যদিও মাধুরী সরাসরি এই রক্তপাতের বিষয়টি নিয়ে মন্তব্য করেননি, তবে তিনি জানিয়েছেন সেই দৃশ্যটি ধারণ করার পর তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন।