বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোমাঞ্চ নিয়ে আবারও পর্দায় ‘ফলআউট’

রোমাঞ্চ নিয়ে আবারও পর্দায় ‘ফলআউট’

রোমাঞ্চ নিয়ে আবারও পর্দায় ‘ফলআউট’

দীর্ঘ অপেক্ষার পর জনপ্রিয় সিরিজ ‘ফলআউট’ এর দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছে। তবে দর্শকদের জন্য চমকপ্রদ খবর হলো, প্রত্যাশার চেয়ে কিছুটা আগেই মুক্তি পেল দ্বিতীয় সিজন। 

সম্প্রতি লাস ভেগাসের আইকনিক ‘স্ফিয়ার’-এ এক চোখ ধাঁধানো অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও। জমকালো ঘোষণা ও নিউ ভেগাসের হাতছানি অ্যামাজনের এই ঘোষণাটি ছিল বেশ ব্যতিক্রমী।

লাস ভেগাসের বিখ্যাত স্ফিয়ারটিকে রূপান্তর করা হয়েছিল একটি বিশালাকার পোস্ট-অ্যাপোক্যালিপটিক ‘স্নো গ্লোবে’। যেখানে দেখা গেছে সিরিজের জনপ্রিয় চরিত্র লুসি, ম্যাক্সিমাস ও দ্য গুল-কে। দর্শকদের সবচেয়ে বেশি রোমাঞ্চিত করেছে সেখানে উপস্থিত বিশাল এক ‘ডেথক্ল’, যা সরাসরি ইঙ্গিত দিচ্ছে এবারের যাত্রা রহস্যময় নিউ ভেগাসের দিকে।

প্রথম সিজনের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় সিজনেও থাকছে মোট ৮টি পর্ব। তবে মুক্তির ধরনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। প্রথম পর্বটি মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মুক্তি পেলেও, পরবর্তী পর্বগুলো প্রতি বুধবার নিয়মিত বিরতিতে মুক্তি পাবে।