বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংকের সামনে থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংকের সামনে থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংকের সামনে থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে গ্রামীণ ব্যাংক কোমরপুর শাখা ভবনের প্রধান ফটকের সামনে থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ব্যাংকটির প্রধান ফটকের সামনে ককটেল সদৃশ্য চারটি বস্তু পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) ঘটনাস্থলে পৌঁছায়।

র‌্যাব-১৩, রংপুর ব্যাটালিয়ন সদর দপ্তরের বোমা নিষ্ক্রিয়করণ দলের সিনিয়র এএসপি তরিকুল ইসলামের তত্ত্বাবধানে ডিএডি শামসুল হুদা ও সার্জেন্ট আব্দুল বারী ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও কোনো ধরনের হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন, আইনগত প্রক্রিয়া শেষে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। পাশাপাশি এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে।