শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আইপিএলে রেকর্ড দাম মোস্তাফিজের, ‘ট্রিট’ চাইবেন শান্ত

আইপিএলে রেকর্ড দাম মোস্তাফিজের, ‘ট্রিট’ চাইবেন শান্ত

আইপিএলে রেকর্ড দাম মোস্তাফিজের, ‘ট্রিট’ চাইবেন শান্ত


আইপিএল নিলামে বাংলাদেশের ক্রিকেটে নতুন এক মাইলফলক গড়েছেন মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত নিলামে বাঁহাতি এই পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলের নিলামে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ পারিশ্রমিকে দল পাওয়ার রেকর্ড।এর আগে কোনো বাংলাদেশিই মোস্তাফিজের অর্ধেক পারিশ্রমিকও পাননি। ২০০৯ সালে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার ৬ লাখ ডলার কিংবা ২০২১ সালে সাকিব আল হাসানের ৩ কোটি ২০ লাখ রুপি; এতদিন যা ছিল আইপিএলের নিলামে বাংলাদেশি কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক।আগের আট মৌসুম খেলা মোস্তাফিজও কখনো ২ কোটি ২০ লাখ রুপির বেশি পারিশ্রমিক পাননি। এবার তিনি সব রেকর্ড ভেঙে দিলেন।মোস্তাফিজের এই সাফল্যের খবরে আনন্দ প্রকাশ করেছেন টাইগারদের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘শুনলাম। খুবই খুশি, কত জানি না। (সাংবাদিকরা দাম জানানোর পর)...ভাই এটা খুবই খুশির খবর। আমার মনে হয় আপনাদের উচিত, যত ভালোভাবে এটা মানুষের সামনে উপস্থাপন করা যায়।’