শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাসপাতালে ভর্তি জয়সওয়াল

হাসপাতালে ভর্তি জয়সওয়াল

হাসপাতালে ভর্তি জয়সওয়াল


পুনেতে একটি ম্যাচ খেলার পর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের উদীয়মান ওপেনার ব্যাটার যশস্বী জয়সওয়াল। তীব্র পেটব্যথা ও ক্র্যাম্পের কারণে মঙ্গলবার তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

সৈয়দ মুশতাক আলি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে রাজস্থানের বিপক্ষে খেলছিলেন জয়সওয়াল। ম্যাচ চলাকালীন সময় থেকেই তিনি পেটের সমস্যায় ভুগছিলেন। খেলা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুনের আদিত্য বিড়লা হাসপাতালে ভর্তি করা হয়।

মেডিকেল রিপোর্ট অনুযায়ী, অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিসে আক্রান্ত হয়েছেন ২৩ বছর বয়সী এই ব্যাটার। হাসপাতালে তার আলট্রাসাউন্ড ও সিটি স্ক্যান করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকরা তাকে ওষুধ সেবন ও পর্যাপ্ত বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

এই ম্যাচে জয়সওয়াল ১৬ বল খেলে ১৫ রান করেন। তার আউট হওয়ার পরও মুম্বাই দারুণভাবে ম্যাচে ফিরে আসে। অধিনায়ক অজিঙ্কা রাহানের অপরাজিত ৭২ রান এবং সারফরাজ খানের বিধ্বংসী ২২ বলে ৭৩ রানের ইনিংসে ভর করে রাজস্থানের দেওয়া ২১৭ রানের লক্ষ্য তিন উইকেট হাতে রেখে জয় পায় মুম্বাই।

রাহানে ৪১ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৭২ রান করেন। অন্যদিকে সারফরাজ খেলেন ঝড়ো ইনিংস ৭টি ছক্কা ও ৬টি চারে সাজানো ছিল তার ইনিংস। পরে আট নম্বরে নামা অথর্বা আনকোলেকার ৯ বলে ২৬ রানের কার্যকর ক্যামিও খেলেন।

বর্তমানে যশস্বী জয়সওয়াল চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তবে তার অবস্থা স্থিতিশীল এবং দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা।