বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুটিং সেটে আহত জিৎ, বন্ধ শুটিং

শুটিং সেটে আহত জিৎ, বন্ধ শুটিং

শুটিং সেটে আহত জিৎ, বন্ধ শুটিং

নতুন সিনেমার কাজে ব্যস্ত হতেই দুঃসংবাদ জিৎ ভক্তদের জন্য। ওপার বাংলার অভিনেতা জিৎ নতুন সিনেমার শুটিং করতে আহত হয়েছেন। পরিচালক পথিকৃৎ বসুর ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবির সেটে শুটিং করার সময় আহত হয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের কাজ করার সময় অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনা ঘটে। এই পুরো সপ্তাহ জুড়ে শুটিংয়ের শিডিউল ছিল। তবে জিতের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সব কাজ পিছিয়ে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অভিনেতা ঠিক কীভাবে আঘাত পেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানা না গেলেও পরিচালক পথিকৃৎ বসু আপাতত শুটিং শুরুর কোনো নির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারেননি। ছবিটিতে জিৎ অভিনয় করছেন ঐতিহাসিক চরিত্র ‘অনন্ত সিংহ’-র ভূমিকায়। সিনেমাটি মূলত অ্যাকশন ঘরানার এবং এতে ব্রিটিশবিরোধী আন্দোলনের উত্তাল দিনগুলো উঠে আসবে।

১৯০৩ সালে চট্টগ্রামে জন্মগ্রহণকারী অনন্ত সিংহ ছিলেন মাস্টারদা সূর্য সেনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম এই নায়ক তার জীবনের শেষ পর্যায়ে নকশালপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন।

এমনকি সাধারণ মানুষের ত্রাতা হিসেবে ব্যাংক ডাকাতির মতো চাঞ্চল্যকর ঘটনার সঙ্গেও তার নাম জড়িয়ে আছে। ইতিহাসের এই বর্ণাঢ্য এবং বিতর্কিত চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলতে গিয়েই বিপাকে পড়লেন ওপার বাংলার এই অভিনেতা।

২০২৬ সালে মুক্তি পাবে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। তবে দিন নির্ধারিত হয়নি এখনও। এ ছবিতে আরও দেখা যাবে মিমি চক্রবর্তীকে। একটি গানে কোমর দোলাবেন তিনি।