বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভেনেজুয়েলা ছেড়ে যাওয়া ও প্রবেশকারী সব তেল ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের

ভেনেজুয়েলা ছেড়ে যাওয়া ও প্রবেশকারী সব তেল ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের

ভেনেজুয়েলা ছেড়ে যাওয়া ও প্রবেশকারী সব তেল ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের

ভেনেজুয়েলায় প্রবেশকারী এবং দেশটি থেকে বের হওয়া সমস্ত অনুমোদিত তেল ট্যাঙ্কার 'অবরোধ' করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে সামরিক চাপ বাড়ানো সঙ্গে সঙ্গে এটিই ওয়াশিংটনের সর্বশেষ পদক্ষেপ।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ট্রাম্প কীভাবে অনুমোদিত জাহাজের বিরুদ্ধে এই পদক্ষেপ আরোপ করবেন, তা স্পষ্ট হয়। তবে তার প্রশাসন ইতোমধ্যে এই অঞ্চলে হাজার হাজার সেনা এবং প্রায় এক ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করেছে - যার মধ্যে একটি বিমানবাহী রণতরীও রয়েছে।

ট্রাম্প মঙ্গলবার তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, 'আমাদের সম্পদ চুরি ও সন্ত্রাসবাদ, মাদক চোরাচালান ও মানব পাচারসহ আরও অনেক কারণে ভেনেজুয়েলার সরকারকে একটি 'বিদেশি সন্ত্রাসী সংগঠন' হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। অতএব, আজ আমি ভেনেজুয়েলায় প্রবেশ ও বাইরে যাওয়া সমস্ত অনুমোদিত তেল ট্যাঙ্কার সম্পূর্ণরূপে অবরোধের নির্দেশ দিচ্ছি।'

এরপর এক বিবৃতিতে ভেনেজুয়েলার সরকার জানিয়েছে, তারা ট্রাম্পের 'ভয়াবহ হুমকি' প্রত্যাখ্যান করেছে।

রয়টার্স বলছে, ঘোষণা এখন দিলেও মূলত গত সপ্তাহে ভেনেজুয়েলার উপকূলে একটি তেল ট্যাংকার আটক করার পর থেকেই অবরোধ কার্যত জারি রয়েছে। কেননা লাখ লাখ ব্যারেল তেল বোঝাই জাহাজগুলো আটকের ভয়ে ভেনেজুয়েলার জলসীমায় অবস্থান করছে।

গত সপ্তাহের ওই আটকের পর থেকে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল রপ্তানি তীব্রভাবে হ্রাস পেয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। আজ বুধবার এশিয়ান বাণিজ্যে তেলের দাম ১ শতাংশেরও বেশি বেড়েছে।