বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসিকে ১১ কোটি টাকার অতিবিরল ঘড়ি উপহার দিলেন অনন্ত

মেসিকে ১১ কোটি টাকার অতিবিরল ঘড়ি উপহার দিলেন অনন্ত

মেসিকে ১১ কোটি টাকার অতিবিরল ঘড়ি উপহার দিলেন অনন্ত


ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসিকে একটি অতিবিরল ঘড়ি উপহার দিয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি। সম্প্রতি ভারত সফরে এসে অনন্ত আম্বানির বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্র ‘ভান্তারা’-তে যান মেসি। সেখানেই আর্জেন্টাইন তারকাকে ১০ দশমিক ৯ কোটি রুপি মূল্যের বিলাসবহুল ঘড়িটি উপহার দেন এই শিল্পপতি।

সীমিত সংস্করণের ঘড়িটি বিশ্বে তৈরি হওয়া ১২টির একটি। যেটি হলো 'রিচার্ড মিলির আরএম০০৩-ভি২ জিএমটটি ট্যুরবিলিয়ন এশিয়া এডিশন'। বিশেষ ঘড়িটিতে রয়েছে ম্যানুয়াল-ওয়াইন্ডিং টুরবিয়ন মুভমেন্ট, যা ঘণ্টা, মিনিট ও ডুয়াল টাইম-জোন প্রদর্শন করতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস টুডের এক প্রতিবেদনে বলা হয়, ঘড়িটিতে আরও আছে ফাংশন সিলেক্টর, পাওয়ার রিজার্ভ ইন্ডিকেটর ও টর্ক ইন্ডিকেটর। কালো কার্বন কেস ও টাইটানিয়াম বেসপ্লেটের ওপর স্কেলেটন ডায়ালে এসব বৈশিষ্ট্য দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা হয়েছে।

ঘড়ির ৩৮ মিলিমিটারের কেসটি তৈরি করা হয়েছে কার্বন টিপিটি উপাদানে, যা মূলত মহাকাশ প্রযুক্তি ও ফর্মুলা ওয়ান রেসিংয়ের জন্য তৈরি করা। ঘড়িটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো স্যাফায়ার ডিস্ক। যার কারণে সাদা অংশের ওপর কালো ঘণ্টার সংখ্যা আলোর মতোই জ্বলজ্বলে দেখা যায়। 

এই বিরল রিচার্ড মিল ঘড়িটির মালিকানা রয়েছে বিশ্বের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির। তাদের মধ্যে আছেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ, ফর্মুলা ওয়ান চালক মিক শুমাখার, সাবেক এফআইএ সভাপতি ও ফেরারি টিম প্রধান জঁ টড।