শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

বাঁধনের মাস্টার যাচ্ছে আন্তর্জাতিক উৎসবে

বাঁধনের মাস্টার যাচ্ছে আন্তর্জাতিক উৎসবে

বাঁধনের মাস্টার যাচ্ছে আন্তর্জাতিক উৎসবে

সম্প্রতি ওজন কমিয়ে আরও আবারও নতুন করে দর্শকদের নজর কেড়েছেন আজমেরী হক বাঁধন। নতুন করে যুক্ত হয়েছেন ‘বনলতা এক্সপ্রেস’ শিরোনামের একটি সিনেমায়। সেখানে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর, জাকিয়া বারী মমসহ একাধিক জনপ্রিয় তারকা সাথে দেখা যাবে তাকে। 

এরই মধ্যে ‘মাস্টার’ শিরোনামের একটি সিনেমার কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। এটি দেশ-বিদেশের নানা উৎসবে অংশ নিতে প্রস্তুত। ছবির নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত নিজেই জানিয়েছেন এই কথা। তিনি জানান, সিনেমাটি প্রথমে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। উৎসব পর্ব শেষ হলে এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বছরের এপ্রিল মাসে সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার শুটিং সম্পন্ন হয়। এরপর শুটিং পরবর্তী কাজের অনেকটাই দক্ষিণ কোরিয়ায় হয়েছে। সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পীরা যুক্ত ছিলেন কাজটির সঙ্গে। ‘মাস্টার’ একটি রাজনৈতিক থ্রিলার ঘরানার সিনেমা। গল্পের কেন্দ্রবিন্দুতে একটি উপজেলার স্থানীয় রাজনীতি। সিনেমার অন্যতম আকর্ষণ তার চরিত্রায়ন। এতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেখা যাবে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) চরিত্রে। এছাড়া অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মম, প্রমুখ।