শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনটি আমার কাছে সত্যিই ভীষণ স্পেশাল: শাবনূর

দিনটি আমার কাছে সত্যিই ভীষণ স্পেশাল: শাবনূর

দিনটি আমার কাছে সত্যিই ভীষণ স্পেশাল: শাবনূর

ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী শাবনূর। ১৭ ডিসেম্বর তার জন্মদিন। কোটি মানুষের হৃদয়ের নায়িকা তিনি। বেশ কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে সরে আছেন এই অভিনেত্রী। তারপরেও জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি তার।জন্মদিনে অভিনেত্রী বিশেষ বার্তা দিয়েছেন নিজের ফেসবুকে। একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে ছেলে আর এক সময়ের অভিনেতা অমিত হাসানের সঙ্গে জন্মদিনের কেক কাটছেন তিনি।


ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ আমার জন্মদিন। দিনটি আমার কাছে সত্যিই ভীষণ স্পেশাল! জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে, ফোনে, মেসেজে যে অগাধ ভালোবাসা ও অসংখ্য শুভেচ্ছা পাচ্ছি তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। একজন অভিনেত্রী হিসেবে আমার অগণিত ভক্ত-শ্রোতা, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও অনুপ্রেরণা।’