বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্কারের শর্টলিস্টে জায়গা করে নিল ‘হোমবাউন্ড’

অস্কারের শর্টলিস্টে জায়গা করে নিল ‘হোমবাউন্ড’

অস্কারের শর্টলিস্টে জায়গা করে নিল ‘হোমবাউন্ড’


ভারতের ‘হোমবাউন্ড’ সিনেমাটি অস্কারের ৯৮তম আসরের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে। নীরাজ গেওয়ানের পরিচালনায় এতে অভিনয় করেছেন বলিউড তারকা ঈশান খাট্টার, জাহ্নবী কাপুর ও বিশাল জেঠোয়া।৭৮তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত হয় ‘হোমবাউন্ড’। এরপর ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ওয়ারশো ও জুরিখে প্রদর্শিত হয়েছে ছবিটি।


এর গল্প উত্তর ভারতের একটি গ্রামের দুই বাল্যবন্ধুকে কেন্দ্র করে। সমাজে মর্যাদা পেতে জাতীয় পুলিশ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আপ্রাণ চেষ্টা চালায় তারা। কিন্তু স্বপ্নপূরণের কাছাকাছি আসতেই তাদের বন্ধুত্বে ফাটল ধরে। জীবিকার তাগিদে একসময় ঘর ছাড়ে তারা। কিন্তু করোনা মহামারির কারণে তাদের আশার ফুলগুলো ঝরে পড়তে থাকে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এবারের আসরের ১২টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে অস্কারের আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। অ্যাকাডেমির সব শাখার সদস্যদের ভোটে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে ১৫টি ছবি। এরমধ্য থেকে অ্যাকাডেমির সব শাখার সদস্যদের ভোটে চূড়ান্ত মনোনয়ন পাবে পাঁচটি ছবি।