টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ট্র্যাব) সেরা রিপোর্টিং পুরস্কার ২০২৫ অর্জন করেছেন সাংবাদিক নাজমুল আহসান তালুকদার। বর্তমানে তিনি বেসরকারি গণমাধ্যম বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এ নিউজরুম এডিটর হিসেবে কর্মরত রয়েছেন।সম্প্রতি রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘সুস্থ সংস্কৃতি বিকাশে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় নাজমুল আহসান তালুকদারের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর মহাসচিব কাদের গণি চৌধুরী।ট্র্যাবের পুরস্কার পেয়ে নাজমুল আহসান তালুকদার বলেন, যে কোনো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। আমি খুবই আনন্দিত। পুরস্কার প্রাপ্তির সঙ্গে সঙ্গে কাজের প্রতি দায়বদ্ধতাও বেড়ে যায়। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতে যেন সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে পারি।
