মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলায় পৃথক অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সূত্র জানায়, ১৬ ও ১৭ ডিসেম্বর সীমান্ত এলাকায় বিশেষ টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় জিরা ১ হাজার ৪৪০ কেজি জব্দ করা হয়, যার সিজার মূল্য প্রায় ২৫ লাখ ৯২ হাজার টাকা। একই দিনে রাতে আখাউড়া উপজেলার আনোয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। এছাড়া ১৭ ডিসেম্বর ভোরে একই এলাকায় আরেকটি অভিযানে ভারতীয় ব্লেজারের থান কাপড় ৮১ দশমিক ৬ মিটার আটক করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত জিরা, গাঁজা ও কাপড়ের মোট সিজার মূল্য প্রায় ২৯ লাখ ৯৪ হাজার ২০০ টাকা। সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।