শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টাইব্রেকারে ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল পিএসজি

টাইব্রেকারে ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল পিএসজি

টাইব্রেকারে ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল পিএসজি


গত মৌসুমে ট্রেবল জয়ের পর চলতি মৌসুমেও দারুণ ছন্দে রয়েছে পিএসজি। সেই ধারা বজায় রেখে এবার ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল ফরাসি ক্লাবটি। যদিও ব্রাজিলিয়ান ক্লাবটিকে হারাতে ঘাম ঝরাতে হয়েছে এনরিকের দলের।কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে শিরোপা জয়ের ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ ড্রয়ের পর, টাইব্রেকারে ২-১ ব্যবধানে জিতেছে পিএসজি।


পুরো ম্যাচে ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রাখা এবং আক্রমণ আধিপত্য করা পিএসজি খাভিচা কাভারাৎসখেলিয়ার গোলে এগিয়ে যায়। বিরতির পর ঘুরে দাঁড়িয়ে জর্জিনিয়োর সফল স্পট কিকে সমতায় ফেরে ব্রাজিলের ক্লাবটি।