রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সান্তোসে নেইমার

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সান্তোসে নেইমার

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সান্তোসে নেইমার

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র তার শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গেই চুক্তি নবায়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন। ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, ৩৩ বছর বয়সি এই তারকা অন্তত আগামী বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলেই থাকার ব্যাপারে ক্লাবের সঙ্গে একমত হয়েছেন।চলতি মাসের শেষেই সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। লিওনেল মেসির ইন্টার মায়ামিসহ একাধিক ক্লাবের গুঞ্জন থাকলেও নেইমার সান্তোসকেই প্রাধান্য দিয়েছেন। গত জানুয়ারিতে সৌদি আরবের আল হিলাল ছেড়ে সান্তোসে ফেরার পর এরই মধ্যে ৩০ ম্যাচে ১২ গোল ও ৬টি অ্যাসিস্ট করেছেন তিনি। গত মৌসুমে ক্লাবকে অবনমন থেকে বাঁচাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাবেক বার্সা তারকা। ধারণা করা হচ্ছে, তিনি আরও ছয় মাসের জন্য চুক্তি বাড়াবেন, যা তাকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলার সুযোগ করে দেবে।


এদিকে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটলেও নেইমারকে শীঘ্রই হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে। গত মৌসুমের শেষ দিকে ব্যথা নিয়েই খেলেছিলেন তিনি। এই অস্ত্রোপচারের কারণে তাকে অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হবে।