শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইকুয়েডরের ক্লাব বার্সেলোনার ফুটবলার গুলিবিদ্ধ হয়ে নিহত

ইকুয়েডরের ক্লাব বার্সেলোনার ফুটবলার গুলিবিদ্ধ হয়ে নিহত

ইকুয়েডরের ক্লাব বার্সেলোনার ফুটবলার গুলিবিদ্ধ হয়ে নিহত

ইকুয়েডরের পুলিশ বুধবার (১৭ ডিসেম্বর) জানিয়েছে, আন্দিজ অঞ্চলের দেশটিতে বাড়তে থাকা সহিংসতার মধ্যে একটি হামলায় বার্সেলোনা দে গুয়ায়াকিলের ৩৩ বছর বয়সী ডিফেন্ডার মারিও পিনেইদা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এই ঘটনায় আরেকজন ব্যক্তি নিহত হন, যার পরিচয় পুলিশ প্রকাশ করেনি। এছাড়া তৃতীয় একজন আহত হয়েছেন।ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত না জানালেও পিনেইদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বার্সেলোনা দে গুয়ায়াকিল এক বিবৃতিতে জানিয়েছে, পিনেইদার মৃত্যুতে ক্লাবের সমর্থকেরা গভীরভাবে শোকাহত।


পিনেইদা ২০১০ সালে ইন্ডিপেনদিয়েন্তে দেল ভায়ের হয়ে তার পেশাদার ক্যারিয়ার শুরু করে ২০১৫ সাল পর্যন্ত সেখানে কাটান।  এরপর ২০১৬ সালে উপকূলীয় শহর গুয়ায়াকিলের ক্লাব বার্সেলোনায় যোগ দেন এবং সেখানে দুটি লিগ শিরোপা জেতেন। ২০২২ সালে তিনি ব্রাজিলের ফ্লুমিনেন্সের হয়েও স্বল্প সময়ের জন্য খেলেছিলেন।

ইকুয়েডরীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাটি গুয়ায়াকিলের উত্তর প্রান্তের সামানেস এলাকায় ঘটেছে। গুয়ায়াকিল রাজধানী কুইটো থেকে প্রায় ২৬৫ কিলোমিটার (১৬৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।