বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাজিরপুরে জমি বিরোধের জেরে বসতঘরে আগুন

নাজিরপুরে জমি বিরোধের জেরে বসতঘরে আগুন

নাজিরপুরে জমি বিরোধের জেরে বসতঘরে আগুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বাঘাজোড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ওবায়দুল্লাহ শেখ (৪০) গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ওবায়দুল্লাহ শেখ উপজেলার বাঘাজোড়া গ্রামের মৃত বেলায়েত শেখের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে একই গ্রামের হাবিবুর শেখের পুত্র মাহাবুব শেখ (৪৫) ও তার স্ত্রী বিজলী বেগম (৩৫) পূর্ব শত্রুতার জেরে ওবায়দুল্লাহ শেখের বসতঘরের পাশে রাখা প্লাস্টিকের পাইপ ও কাঠের ইস্তুপে আগুন ধরিয়ে দেয়। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই ঘরে দাউদাউ করে জ্বলে ওঠে।

আগুন লাগানোর দৃশ্য স্থানীয়রা দেখতে পেয়ে এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে উপস্থিত স্থানীয় লোকজন ও স্বাক্ষীদের সহযোগিতায় অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে এনে নেভানো হয়। এতে ভুক্তভোগী পরিবার বড় ধরনের প্রাণহানির ঝুঁকিতে পড়ে।

 

ওবায়দুল্লাহ শেখ অভিযোগে আরও উল্লেখ করেন, অভিযুক্তদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর আগেও অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। পাশাপাশি তারা দা, লাঠি ও সাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে চলাফেরা করে বিভিন্ন সময় তাকে ও তার পরিবারকে খুন ও জখমের হুমকি দিয়ে আসছে। এতে তার ও তার পরিবারের জীবন বর্তমানে চরম ঝুঁকির মধ্যে রয়েছে বলে তিনি জানান।

ভুক্তভোগী ওবায়দুল্লাহ শেখ বলেন,

আমি ও আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনের কাছে আমার একটাই দাবি ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক এবং আমার পরিবারকে নিরাপত্তা দেওয়া হোক।

এবিষয়ে অভিযুক্তরা জানান,,,

এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-ওর-রশিদ বলেন, অ‌ভি‌যোগ পে‌য়ে‌ছি তদন্তপূর্বক আইনগত ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।