রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরের কালিয়াকৈরে ট্রান্সফরমার চোরের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে ট্রান্সফরমার চোরের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে ট্রান্সফরমার চোরের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রি-মোড়ের পূর্ব পাশে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।

(১৭ ডিসেম্বর বুধবার) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানায়, রাতের কোনো এক সময়ে একটি চোরচক্র ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে বৈদ্যুতিক লাইনে কাজ শুরু করে। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই এক চোরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশ ও পল্লী বিদ্যুৎ বিভাগকে অবহিত করে।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ সমিতির ডি.জি.এম শাহারুল ইসলাম বলেন, ‘ট্রান্সফরমার চুরি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অপরাধমূলক কাজ। বিদ্যুৎ লাইনে অবৈধভাবে হাত দেওয়ার ফলে এমন দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলমান।