বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক আহত

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক আহত

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক আহত

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে সাগর মিয়া (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. সাগর মিয়া শহরের ফুলবাড়িয়া এলাকার আবু সাঈদের ছেলে।

স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার ফুলবাড়িয়া এলাকার সাগর ও মুন্সেফপাড়া এলাকার ইমন নামে দুই যুবকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যার দিকে শহরের মুন্সেফপাড়া এলাকার খ্রিষ্টিয়ান মিশন মেমোরিয়াল হাসপাতালের সামনে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিল সাগর। 

এ সময় মুন্সেফ পাড়া এলাকার ইমন, জসীমসহ তাদের দলবল সেখানে পৌঁছে সাগরের ওপর হামলা চালায়। প্রতিপক্ষের গুলিতে সাগর মাটিতে লুটিয়ে পড়ে। গোলাগুলির ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। 

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসকরা আহত সাগরের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, প্রতিপক্ষের হামলায় সাগর নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। কি কারণে এ ঘটনা ঘটেছে এবং কারা এই হামলার পেছনে জড়িত তা জানতে তদন্ত চলছে।