শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

কাউখালীতে উন্নয়ন ও সম্প্রীতি প্রকল্পে ইউপিডিএফ-এর বাধা

কাউখালীতে উন্নয়ন ও সম্প্রীতি প্রকল্পে ইউপিডিএফ-এর বাধা

কাউখালীতে উন্নয়ন ও সম্প্রীতি প্রকল্পে ইউপিডিএফ-এর বাধা

 ১৮ ডিসেম্বর, ২০২৫, ​রাঙ্গামাটির কাউখালী উপজেলার পানছড়ি ও ঘিলাছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় আয়োজিত মানবিক সহায়তা কর্মসূচি ইউপিডিএফ-এর বাধার মুখে পণ্ড হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে দুর্গম এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য নেওয়া বিপুল পরিমাণ শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করতে না পেরে ফিরে আসতে হয়েছে প্রশাসন ও সেনাবাহিনীকে।
​​সকাল ৯ ঘটিকায় কাউখালী উপজেলার পানছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালনের কথা ছিল। পানছড়ি উচ্চ বিদ্যালয়, ঘিলাছড়ি এবং তালুকদার পাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলা ও শিক্ষা সামগ্রী এবং স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য প্রায় ৫০-৬০ হাজার টাকার সামগ্রী নিয়ে যাওয়া হয়।
​তবে স্থানীয় সূত্রে জানা গেছে, আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-এর প্রতিবন্ধকতা ও বাধার কারণে সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। সংগঠনের পক্ষ থেকে জনসাধারণকে যাতায়াতে বাধা প্রদান করায় পুরো এলাকা জনশূন্য হয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে উপস্থিত সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করতে না পেরে ফেরত আসতে বাধ্য হন।
​​স্থানীয়রা অভিযোগ করেন যে, পানছড়ি পাড়া, রাঙ্গীপাড়া এবং উল্টাপাড়া এলাকার জনসাধারণের নিয়মিত যাতায়াত ও রাস্তাঘাটে ইউপিডিএফ কর্তৃক বাধা প্রদানের ফলে দুর্গম এলাকার মানুষ আধুনিকতার ছোঁয়া থেকে পিছিয়ে পড়ছে। উন্নয়নের এই ধারায় বাধা সৃষ্টি করায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
​​অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উপস্থিত হয়েছিলেন:
​লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি, জোন কমান্ডার, রাঙ্গামাটি সদর জোন।
​মেজর মিনহাজুল আবেদীন, রাঙ্গামাটি সদর জোন।
​কাজী আতিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, কাউখালী।
​আব্দুল খালেক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কাউখালী।
​মোঃ নাজিম উদ্দিন, চেয়ারম্যান, ঘাগড়া ইউনিয়ন পরিষদ। ​এছাড়া পানছড়ি উচ্চ বিদ্যালয় ও তালুকদার পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন।
​মানবিক কাজে বাধা প্রদানের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের সেবায় এই ধরনের সহায়তা অব্যাহত রাখার কথা থাকলেও, আঞ্চলিক সশস্ত্র সংগঠনের বাধার কারণে তা ব্যাহত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-