বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতের পণ্যবাহী ট্রাক নজরদারিতে এনবিআরের নতুন উদ্যোগ

ভারতের পণ্যবাহী ট্রাক নজরদারিতে এনবিআরের নতুন উদ্যোগ

ভারতের পণ্যবাহী ট্রাক নজরদারিতে এনবিআরের নতুন উদ্যোগ

ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাকের চলাচল আরো কার্যকর ও স্বচ্ছভাবে নজরদারির লক্ষ্যে ‘আসিকুডা ওয়ার্ল্ড’ সিস্টেমে ‘ট্রাক মুভমেন্ট’ নামে একটি নতুন সাব-মডিউল চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।

এতে বলা হয়, ভারতীয় প্রতিটি পণ্যবাহী ট্রাকের দেশে প্রবেশ এবং খালি ট্রাকের ফেরত সংক্রান্ত তথ্য এখন থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে সংরক্ষণ করা হবে। প্রাথমিকভাবে কাস্টমস হাউস, বেনাপোলে এই সাব-মডিউলের পাইলট কার্যক্রম ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। এর আগে এসব তথ্য ম্যানুয়াল পদ্ধতিতে সংরক্ষণ করা হতো।

নতুন মডিউল চালুর ফলে ভারতীয় ট্রাকের আগমন ও বহির্গমনের প্রকৃত তথ্য নির্ভুলভাবে সংরক্ষণ করা যাবে। পাশাপাশি ট্রাকের অবস্থানকাল নির্ণয়, রিয়েল-টাইম মনিটরিং এবং তাৎক্ষণিক রিপোর্ট প্রণয়ন সহজ হবে। এতে তথ্য ব্যবস্থাপনা উন্নত হওয়ার পাশাপাশি রাজস্ব হানি রোধেও উল্লেখযোগ্য সহায়তা মিলবে বলে জানিয়েছে এনবিআর।

এনবিআরের মতে, এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে কাস্টমস কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে, একইসঙ্গে সীমান্ত সুরক্ষা জোরদার হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, খুব শিগগিরই দেশের সব স্থল বন্দরে ‘ট্রাক মুভমেন্ট’ সাব-মডিউলের লাইভ অপারেশন শুরু করা হবে।