বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাতিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

হাতিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

হাতিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার


নোয়াখালীর হাতিয়ায় রাশেদ উদ্দিন নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে হাতিয়া পৌরসভার পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. রাশেদ উদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের মরহুম জাকির হোসেনের ছেলে। তিনি একই ওয়ার্ড যুবলীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয়রা জানান, মো. রাশেদ উদ্দিন (৩৮) হাতিয়া-০৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর একান্ত সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সরকার পতনের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি তিনি পুনরায় প্রকাশ্যে এসে পূর্বের কর্মকাণ্ড শুরু করেন। তার বিরুদ্ধে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গ্রেপ্তারকৃত রাশেদ উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অপারেশন ডেভিল হান্ট (ফেজ-২) চলমান রয়েছে।

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি