বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে পরিত্যক্ত টিনের ঘরে পড়ে ছিল অর্ধগলিত মরদেহ

শ্রীপুরে পরিত্যক্ত টিনের ঘরে পড়ে ছিল অর্ধগলিত মরদেহ

শ্রীপুরে পরিত্যক্ত টিনের ঘরে পড়ে ছিল অর্ধগলিত মরদেহ

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পরিত্যক্ত একটি টিনের ঘর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রাজাবাড়ি বাজারের পশ্চিম পাশে স্টিলের ব্রিজের নিচে পরিত্যক্ত ঘর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


ভোর সকালে স্থানীয় লোকজন  পরিত্যক্ত ঘরের কাছে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


স্থানীয় বাসিন্দারা জানান, রাজাবাড়ি বাজারের পশ্চিম পাশে পুরাতন ব্রিজের নিচে ঝোপঝাড়ের ভেতরে ছোট একটি পরিত্যক্ত টিনের ঘর রয়েছে। প্রায়ই সেখানে মাদকসেবিদের আড্ডা বসে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় সেটি নারী নাকি পুরুষ,তা সহজে শনাক্ত করা যাচ্ছে না।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান বলেন, “ভোর রাতে পরিত্যক্ত ঘরে মরদেহ পড়ে থাকার খবর পাই। সকালে ঘটনাস্থলে গিয়ে দেখি মরদেহটি পঁচে শুকিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।