বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবন ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবন ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবন ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জনের বাসভবন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মোতায়েন রয়েছে সেনাবাহিনী, এপিবিএন, পুলিশ ও ডিবি।

যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে গতরাতে সহকারী হাই কমিশনারের বাসভবনের সামনে বিক্ষোভ হয়।

এক পর্যায়ে কয়েকজন ইটপাটকেল ছুঁড়ে। এ সময় দ্রুত ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। এ ঘটনায় জড়িত ১০ জনকে আটক করেছে পুলিশ। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।