বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যবিপ্রবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

যবিপ্রবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

যবিপ্রবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য সতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর যবিপ্রবির কেন্দ্রীয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।  

এ সময় যবিপ্রবি উপাচার্য বলেন, ওসমান হাদির সাহস ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে যে অকুতোভয় এটা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার চিন্তা, ভাবনা ও চেতনা ধারণ করে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আমরা অক্ষুন্ন রাখার চেষ্টা করব। আমাদের এই ছোট ভূখণ্ডকে একটি অপশক্তি বারবার অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং সেখান থেকে আমাদের ফিরে আসা কে আবারও সেই অপশক্তিটা ব্যর্থ করার চেষ্টা করছে। আমি আবারও বলছি দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

এছাড়া জানাজায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় কয়েকশ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন।