শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাদির মৃত্যুতে ব্রিটিশ হাইকমিশনের শোক বার্তা

হাদির মৃত্যুতে ব্রিটিশ হাইকমিশনের শোক বার্তা

হাদির মৃত্যুতে ব্রিটিশ হাইকমিশনের শোক বার্তা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক বার্তা প্রকাশ করেছে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজ থেকে এ বার্তা পোস্ট করা হয়।

পোস্ট বলা হয়, আমরা তরুণদের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে তার পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি রইলো আমাদের আন্তরিক সমবেদনা।
উল্লেখ্য, শরীফ ওসমান হাদির মরদেহ আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়া হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এছাড়াও হাদির মরদেহ বহনকারী বিমানটি দেশের মাটি স্পর্শ করার কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয়, আজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হচ্ছে না মরদেহ। রাখা হবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার পর পরই বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।