শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

অ্যাভেঞ্জার্স ডুমসডে ফিরছেন ক্যাপ্টেন আমেরিকা

অ্যাভেঞ্জার্স ডুমসডে ফিরছেন ক্যাপ্টেন আমেরিকা

অ্যাভেঞ্জার্স ডুমসডে ফিরছেন ক্যাপ্টেন আমেরিকা

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ভক্তদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ক্যাপ্টেন আমেরিকা হিসেবে পর্দায় ফিরছেন ক্রিস ইভান্স। আসন্ন সিনেমা ‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’-তে তাকে আবার দেখা যাবে।

সিনেমার প্রথম টিজারে দেখা গেছে, স্টিভ রজার্স (ক্রিস ইভান্স) একটি শান্ত বাড়িতে মোটরসাইকেল চালিয়ে আসছেন। আবহ সংগীতে বাজছে পরিচিত অ্যাভেঞ্জার্স থিম। স্টিভ তার পুরনো স্যুট

টি নেড়েচেড়ে দেখছেন। এক পর্যায়ে তার কোলে একটি নবজাতক শিশুকে দেখা যায়। টিজারটি শেষ হয় লেখা দিয়ে ‘স্টিভ রজার্স ফিরছেন অ্যাভেঞ্জার্স ডুমসডে-তে’।

২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এ শেষবার স্টিভ রজার্সকে দেখা গিয়েছিল। তখন তিনি ইনফিনিটি স্টোনগুলো যথাস্থানে ফিরিয়ে দিয়ে অতীতে প্রিয়তমা পেগি কার্টারের কাছে ফিরে যান এবং সেখানে সংসার জীবন কাটান। পরবর্তীতে বৃদ্ধ অবস্থায় ফিরে এসে তার ঢাল স্যাম উইলসনের হাতে তুলে দেন।

এখন দর্শকদের মধ্যে প্রশ্ন উঠেছে টিজারে দেখা স্টিভ রজার্স কি আগের সেই আসল স্টিভ, নাকি মাল্টিভার্সের অন্য কোনো রূপ? এছাড়া নবজাতক শিশুটি কে এবং তার মধ্যে সুপার সোলজার ক্ষমতা আছে কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।

সিনেমার মুক্তি ২০২৬ সালের ১৮ ডিসেম্বর ধার্য। ক্রিস ইভান্স ছাড়াও মূল অ্যাভেঞ্জার্স টিমের রবার্ট ডাউনি জুনিয়র ফিরছেন। তবে তিনি এবার আয়রন ম্যান নয়, বরং খলনায়ক ‘ডক্টর ডুম’ হিসেবে হাজির হবেন।