শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

মার্কিন র‍্যাপার উইজ খলিফাকে ৯ মাসের কারাদণ্ড

মার্কিন র‍্যাপার উইজ খলিফাকে ৯ মাসের কারাদণ্ড

মার্কিন র‍্যাপার উইজ খলিফাকে ৯ মাসের কারাদণ্ড

দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায় মঞ্চে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগ মার্কিন র‍্যাপার উইজ খলিফাকে নয় মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। স্থানীয় সময় শুক্রবার (১৮ ডিসেম্বর) এই রায় ঘোষণা করা হয়।

গত বছর রোমানিয়ার কোস্টিনেস্তিতে অনুষ্ঠিত ‘বিচ, প্লিজ’ নামের একটি কনসার্টে পারফর্ম করার সময় প্রকাশ্যে মাদক সেবন করেন উইজ খলিফা। ওই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এরপর সেই ঘটনায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোমানিয়ার জাতীয় সংবাদ সংস্থা অ্যাগারপ্রেসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সাজাপ্রাপ্ত পিটসবার্গের এই র‍্যাপারকে ‘ব্যক্তিগত ব্যবহারের জন্য বিপজ্জনক ওষুধ, অধিকার ছাড়াই, রাখার’ অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

এর আগে প্রাথমিক রায়ে রোমানিয়ার আদালত তাকে ৩ হাজার ৬০০ রোমানিয়ান লেই (প্রায় ৯৬ হাজার টাকা) জরিমানা করেছিলেন। কিন্তু এক আপিলের পর সেই সিদ্ধান্ত বাতিল করে তাকে সরাসরি কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।

এই সাজা ঘোষণার সময় উইজ খলিফা আদালতে উপস্থিত ছিলেন না। কারণ তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় পারফর্ম করেছেন এই শিল্পী।তবে ১০ বার গ্র্যামি মনোনয়ন পাওয়া এই শিল্পীর পক্ষ থেকে রায়ের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

উইজ খলিফা তরুণদের কাছে একজন জনপ্রিয় তারকা। হাজার হাজার তরুণের সামনে তার এমন কর্মকাণ্ড অবৈধ আচরণকে স্বাভাবিক হিসেবে তুলে ধরেছে, যা সমাজ ও তরুণ প্রজন্মকে মাদক গ্রহণে উৎসাহিত করতে পারে।

উল্লেখ্য, উইজ খলিফার আসল নাম থমাস ক্যামেরন জিব্রিল। ‘ব্ল্যাক অ্যান্ড ইয়েলো’ ও ‘সি ইউ অ্যাগেইন’-এর মতো জনপ্রিয় গানের স্রষ্টা উইজ খলিফা দীর্ঘদিন ধরেই গাঁজা সেবক হিসেবে পরিচিত। ২০১৬ সালে তিনি নিজের একটি মারিজুয়ানা ব্র্যান্ডও চালু করেছিলেন।