শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

রাঙ্গামাটিতে জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মামুন মিন্টু গ্রেফতার

রাঙ্গামাটিতে জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মামুন মিন্টু গ্রেফতার

রাঙ্গামাটিতে জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মামুন মিন্টু গ্রেফতার

​রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মোঃ মামুন মিন্টুকে (৪৫) গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে রাঙ্গামাটি পৌরসভাধীন কোতয়ালী থানার জেনারেল হাসপাতাল এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই মামলার আসামী মামুন মিন্টুকে আটক করা হয়।​গ্রেফতারকৃত মামুন মিন্টু রাঙ্গামাটি শহরের সদর হাসপাতাল এলাকা (০৯নং ওয়ার্ড) এর বাসিন্দা। তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা স্বেচ্ছাসেবকলীগের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন।
​কোতয়ালী থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে রাজনৈতিক মামলা দায়ের করা ছিল। গ্রেফতারের পর তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি