শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ঘুমন্ত অবস্থায় থাকা শিশু আয়েশা বেগম বিনতি (৭) পুড়ে মারা গেছে। 

এ ঘটনায় দগ্ধ হন বিএনপি নেতা বেলাল হোসেন এবং তার দুই শিশু কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার। বিথি ও স্মৃতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় এই ঘটনা ঘটে।  স্থানীয়রা জানান, বেলাল হোসেন বিএনপির ভবানীগঞ্জ ইউনিয়ন শাখার সহ-সাংগঠনিক সম্পাদক। পরিবারসহ তিনি রাতে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে দুর্বৃত্তরা ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নিহত শিশুসহ অগ্নিদগ্ধ তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত নাশকতা। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মেহেদী মাছুম, লক্ষ্মীপুর প্রতিনিধি