গতকাল সন্ধ্যায় কসবা রেলওয়ে স্টেশনে ভবঘুরে ও ছিন্নমূল মানুষের মাঝে সামাজিক সংগঠন সৌজন্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুর রহমান। প্রধান শিক্ষক। কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া. মোহাম্মদ সালাউদ্দিন প্রমূখ. টি এফ টি একটি ছাত্রদের দ্বারা পরিচালিত সামাজিক সংগঠন. উক্ত সংগঠনের সভাপতি জনাব মোঃ ফয়সাল এ সময় উপস্থিত ছিলেন। ১০০ জন অসহায় ও গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি