শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে এক ফ্রেমে ঐশ্বরিয়া-অভিষেক

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে এক ফ্রেমে ঐশ্বরিয়া-অভিষেক

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে এক ফ্রেমে ঐশ্বরিয়া-অভিষেক

গুঞ্জন, জল্পনার ভিড়ে যখন সম্পর্ক ভাঙার গল্পই ছিল শিরোনামে। ঠিক তখনই এক ফ্রেমে ধরা দিয়ে সব হিসাব পাল্টে দিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। জনসমক্ষে তাদের একসঙ্গে দেখা মিলতেই নতুন করে প্রশ্ন উঠছে- বিচ্ছেদ জল্পনার কি তবে এখানেই ইতি?

দীর্ঘদিন ধরে বিচ্ছেদের গুঞ্জনে সরগরম ছিল নেটদুনিয়া। তবে সব জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক

বচ্চন। একসঙ্গেই জনসমক্ষে ধরা দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে এই তারকা দম্পতি।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল-এর বার্ষিক অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন ঐশ্বরিয়া ও অভিষেক। অনুষ্ঠানস্থলে প্রবেশের মুহূর্তেই তাদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কালো স্যুটে ঐশ্বরিয়া রাই বচ্চন ও নৈমিত্তিক পোশাকে অভিষেক বচ্চন অনুষ্ঠানস্থলে ঢুকছেন। তাদের সঙ্গে ছিলেন ঐশ্বরিয়ার মা বৃন্দ্যা রাইও। স্বাভাবিক ও শান্ত উপস্থিতিতে অনেকেরই নজর কেড়েছেন এই তারকা দম্পতি।

এই উপস্থিতি আসে এমন এক সময়ে, যখন কয়েক দিন আগেই অভিষেক বচ্চন বিচ্ছেদের গুজবকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে আখ্যা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, জনজীবনের মানুষ হওয়ায় তাদের ঘিরে ভিত্তিহীন অনুমান ছড়ানো হয়, কিন্তু এসবের কোনো সত্যতা নেই।

অভিষেকের ভাষায়, ‘আমরা একটি প্রেমময় ও দৃঢ় পরিবার।’

উল্লেখ্য, ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া ও অভিষেক। তাদের একমাত্র কন্যা আরাধ্য বচ্চন। গত বছর আলাদা আলাদা অনুষ্ঠানে তাদের উপস্থিতি ঘিরেই নতুন করে বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়।

তবে সাম্প্রতিক এই একফ্রেমে উপস্থিতিই যেন সেই সব প্রশ্নের উত্তর দিয়ে দিল- এমনটাই মনে করছেন ভক্ত ও নেটিজেনরা।