শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

কক্সবাজারে ১ কোটি ৭৩ লক্ষ টাকার অনুদানের চেক

কক্সবাজারে ১ কোটি ৭৩ লক্ষ টাকার অনুদানের চেক

কক্সবাজারে ১ কোটি ৭৩ লক্ষ টাকার অনুদানের চেক

কক্সবাজারে ১ কোটি ৭৩ লক্ষ টাকার অনুদানের চেক পেল সড়ক দুর্ঘটনায় সর্বস্ব হারানো ৩৭ পরিবার
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত হয়ে চরম বিপর্যয়ের মুখে পড়া ৩৭টি পরিবারের মাঝে ১ কোটি ৭৩ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। হাত নেই, কারো পা নেই, কেউ আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন, আবার কেউ কেউ এক দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সব সদস্যকে। এমন হৃদয়বিদারক বাস্তবতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকার।

বর্তমান অন্তবর্তী সরকারের নির্দেশনায় সংস্থাটি কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত  হওয়া এসব মানুষের পাশে দাঁড়িয়েছে আর্থিক অনুদান নিয়ে। এই অর্থ দিয়ে আহত মানুষগুলো জীবনে ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা কর্তৃপক্ষের।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫ সালে কক্সবাজার জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সদস্যদের মাঝে অনুদানের চেক তুলে দেন বিআরটিএ চেয়ারম্যান (উপসচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহম্মেদ।

শনিবার ২০ ডিসেম্বর দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। 
কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজিব এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে চট্টগ্রাম বিআরটিএ পরিচসলক মো, মাসুদ আলম, সহকারী পরিচালক মো. কামরু জ্জামান,  কক্সবাজার সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী,
সিভিল সার্জন প্রতিনিধি ডা.মহিউদ্দীন মো. আলমগীর, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহাবুবুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম হেলালী, শ্রমিক নেতা আবুল কালাম আবু, আহত ও নিহত পরিবারের স্বজনরা বক্তব্য রাখেন। 
বিআরটিএ সূত্র জানায়, অনুদানপ্রাপ্তদের মধ্যে যাত্রী, পথচারী, চালক ও হেলফার পরিবারের সদস্যরা রয়েছেন। দুর্ঘটনায় আহত পরিবারের সদস্যদের সর্বনিম্ন ১ লাখ থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং নিহত পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, সর্বশেষ গত ৫ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের ফাঁসিয়াখালী ঢালা নামক স্থানে মারছা পরিবহন ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কুমিল্লার চৌদ্দগ্রামের ফারজানা মজুমদার, রুমেনা বেগম ওরফে রুমি, সাদিয়া হক, ফারহানা মজুমদার ও রিজোয়ানা ইসলাম নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। নিহত ৬ পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

অনুদানের চেক গ্রহণ করে নিহত ও আহত পরিবারের সদস্যরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই বলেন, প্রিয়জন হারানোর শোক কখনো পূরণ হবার নয়, তবে এই সহায়তা চিকিৎসা, পুনর্বাসন ও জীবন চালিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে কতৃপক্ষ।

অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহম্মেদ বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের একটি মানবিক দায়িত্ব। এই আর্থিক সহায়তা তাদের চিকিৎসা ও পুনর্বাসনে সহায়ক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

মীর কাশেম আজাদ, কক্সবাজার