সৈয়দপুরে শরিফ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আধিপত্যবাদীবিরোধী অকুতোভয় বীর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদীর গায়েবানা জানাজা নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা আড়াইটায় শহরের পুলিশ বক্সের সামনে এই আায়োজন করা হয়। এতে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে আয়োজিত গায়েবানা জানাজায় ইমামতিত্ব করেন কাজী সাইদুর রহমান। জানাজা শেষে দোয়া মুনাজাত করেন জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মফিজ উদ্দিন সায়মন।
এতে অংশগ্রহণ করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খান, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল মোমেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত আলাল, গণ অধিকার পরিষদের নীলফামারী জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজিদুর রহমান লোহানী ও সৈয়দপুর উপজেলা সভাপতি মনোয়ার হোসেন, এনসিপির উপজেলা আহ্বায়ক জাবেদ আত্তারী, সদস্য সচিব আজাদ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ যোদ্ধা নীলফামারী জেলা মুখ্য সংগঠক একরামুল হক বিজয়, সাকিল চৌধুরী, সোয়েব আত্তারী, মোঃ আরিফ শাহ কবিরসহ প্রমুখ।
জানাজায় সর্বস্তরের রাজনৈতিক নেতুবৃন্দসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করে। জানাজায় আগে বায়তুল মুকাররম মসজিদের ইমাম মুফতি আব্দুল মালেকের ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং শহীদ শরীফ ওসমান বিন হাদীর বড় ভাই ড. আবু বকর সিদ্দিকের বক্তব্য প্রচার করা হয়।
সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি