বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

থাইল্যান্ডে হাজারের বেশি স্কুল বন্ধ

থাইল্যান্ডে হাজারের বেশি স্কুল বন্ধ

থাইল্যান্ডে হাজারের বেশি স্কুল বন্ধ

কম্বোডিয়ার সঙ্গে চলমান সংঘাতের জেরে নিরাপত্তা শঙ্কায় সীমান্তবর্তী এক হাজারেরও বেশি স্কুল সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে থাইল্যান্ড।

গতকাল শুক্রবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় কম্বোডিয়ার সীমান্তবর্তী সাতটি প্রদেশে ক্লাস স্থগিতের নির্দেশ দেয়। এর আওতায় পড়েছে ১ হাজার ৬০টি স্কুল। তারা বলছে, শিক্ষার্থী ও শিক্ষকদের সুরক্ষা নিশ্চিতেই এই পদক্ষেপ।

প্রতিবেদনে জানা গেছে, দেশটির বুড়িরাম প্রদেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এখানে ১০০টিরও বেশি স্কুল বন্ধ রাখা হয়েছে। অঞ্চলটিতে সংঘর্ষ চলাকালীন শিশু ও কিশোরসহ বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। 

কম্বোডিয়া ও থাইল্যান্ড সীমান্তে গত ৭ ডিসেম্বর থেকে সংঘর্ঘ শুরু হয়। দেশ দুটির মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরে দুই মাসের মধ্যেই ফের সংঘর্ষে জড়িয়েছে। এর জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে।

এদিকে, শনিবার কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সংঘাত কমাতে চীনের এশিয়ার বিষয়ক বিশেষ দূত ডেং শিজুন দেশটির রাজধানী ফেনম পেনহে সফর করেছেন। যুক্তরাষ্ট্রও এ সংঘাত নিরসনে কাজ করছে।