রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঁচ মাসের বেতন পাওনা, বিমান উড্ডয়ন না করে বসে রইলেন পাইলট

পাঁচ মাসের বেতন পাওনা, বিমান উড্ডয়ন না করে বসে রইলেন পাইলট

পাঁচ মাসের বেতন পাওনা, বিমান উড্ডয়ন না করে বসে রইলেন পাইলট

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে একজন পাইলট বিমান উড্ডয়ন করতে অস্বীকৃতি জানিয়ে নিজেকে বিমানের ককপিটে আটকে রেখেছেন। তিনি দাবি করেন, তিনি বেতন বকেয়া থাকার প্রতিবাদ করছেন।

রিফর্মা সংবাদপত্রসহ স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃত করা শুক্রবারের (১৯ ডিসেম্বর) একটি ভিডিওতে দেখা গেছে, বিমানের ককপিট থেকে পাইলট বাণিজ্যিক ফ্লাইটটিতে থাকা যাত্রীদের বলছেন, 'এই বিমানটি ছাড়বে না যতক্ষণ না তারা আমাদের পাওনা পরিশোধ করে।'

বার্তা সংস্থা এএফপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

পাইলট জানান, তার নিয়োগকর্তার কাছ থেকে তিনি পাঁচ মাসের বেতন এবং ভ্রমণ খরচ পাওনা রয়েছেন। তিনি তিন সন্তানের বাবা।

ভিডিওতে আরও দেখা যায়, যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, 'আমি প্রায় তিন বছর ধরে এই বিমান সংস্থায় আছি। আমি কখনো একটি ফ্লাইটও শেষ করতে ব্যর্থ হইনি।'

মেক্সিকো সিটির বেনিটো জুয়ারেজ আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা এক্স-পোস্ট বলেছেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যারিবিয়ান রিসোর্ট শহর কানকুনে যাওয়ার একটি নির্ধারিত ফ্লাইট নিয়ে তদন্ত করছে।

মেক্সিকার গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, পাইলটকে আটক করা হয়েছে এবং বিমান থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে।